রূপনারায়ণপুরে মন্দিরে চুরির চাঞ্চল্য, কাঠগড়ায় পুলিশি নজরদারি​

 চিত্তরঞ্জন প্রসাদ, সালানপুর -:


       এলাকায় লাগাতার চুরির আতঙ্কের মধ্যেই এবার পবিত্র দেবস্থানে হানা দিল দুষ্কৃতীরা। সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির মালবহাল পঞ্চধাম মন্দিরের তালা ভেঙে মা কালীর বহু মূল্যবান সোনা ও রূপার অলঙ্কার চুরির ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

     ​স্থানীয় ও মন্দির কমিটি সূত্রে জানা যায়, সকালে এক ভক্ত মন্দিরের মূল দরজা খোলা দেখে দায়িত্বপ্রাপ্তদের খবর দেন। এরপর কমিটির কোষাধ্যক্ষ সুবোধ খাঁ ঘটনাস্থলে এসে দেখেন, দেবীর গায়ের সমস্ত সোনা ও রূপার অলঙ্কার গায়েব। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় সাতটি সোনা-রূপার চেন, রূপার মুকুট, খড়গ ও সোনার লকেট।

     ​খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করলেও লাগাতার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, পর্যাপ্ত নজরদারির অভাবেই অপরাধীদের দৌরাত্ম্য বাড়ছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও গয়না উদ্ধারের জোরালো দাবি তুলেছেন আতঙ্কিত বাসিন্দারা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন