আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! মাইথন স্টিল কর্তৃপক্ষের বিরুদ্ধে কারখানা জবরদখলের চাঞ্চল্যকর অভিযোগ


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:


     ​চুক্তি লঙ্ঘন, আদালতের স্থগিতাদেশ এবং বৈধ আইনি নথি- কোনো কিছুরই তোয়াক্কা না করে গায়ের জোরে একটি চালু কারখানা জবরদখলের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠল প্রভাবশালী ‘মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী সত্যনারায়ণ সোনকার প্রশাসনের দরবারে সুবিচারের আর্জি জানালে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।

     ​জানা গেছে, ‘মহাদেব এন্টারপ্রাইজ’ নামের কারখানাটি সমস্ত আইনি নিয়ম মেনেই চালাচ্ছিলেন সত্যনারায়ণবাবু। ২০২৪ সালে জমির মালিক দিলীপ চৌধুরী ও বিশ্বজিৎ চৌধুরীর কাছ থেকে চুক্তিভিত্তিক লিজ নেওয়া ওই জমির সমস্ত নথিপত্র, জিএসটি ও বিদ্যুৎ বিল তাঁর নামেই রেজিস্টার্ড। চুক্তির শর্ত অনুযায়ী জমি বিক্রির ক্ষেত্রে তাঁর প্রথম অধিকার থাকার কথা থাকলেও, অভিযোগ- মালিকরা তা সম্পূর্ণ উপেক্ষা করে মাত্র এক মাস আগে গোপনে জমিটি মাইথন স্টিল কর্তৃপক্ষের কাছে বিক্রি করে দেন। প্রতারিত হয়ে ব্যবসায়ী আসানসোল আদালতের দ্বারস্থ হলে আদালত বিতর্কিত জমিতে ‘ইনজাংশন অর্ডার’ বা স্থিতাবস্থা জারি করে।

      ​কিন্তু অভিযোগ, আদালতের নির্দেশকে থোড়াই কেয়ার করে মাইথন স্টিল কর্তৃপক্ষ। গতকাল দুপুরে শ্রমিকরা খাওয়ার সময় গেট ভেঙে ভেতরে জোর করে রাবিশ ফেলে কারখানাটি জবরদখলের চেষ্টা চালায় তাদের ভাড়াটে দুষ্কৃতীরা। বারবার পুলিশকে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। আদালতের নির্দেশ অমান্য করে প্রভাবশালী সংস্থার এই ‘দাদাগিরি’ ও পুলিশের নিষ্ক্রিয়তায় স্থানীয় ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন