সাইবার প্রতারণার খপ্পরে গোপালপুরের বাসিন্দা, খোয়া গেল লক্ষাধিক টাকা


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -: 
   
       সাইবার প্রতারণার কবলে পড়ে সর্বস্বান্ত হলেন পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের গোপালপুর গ্রামের বাসিন্দা শ্রীধর দত্ত। মঙ্গলবার সকালে তাঁর মোবাইল ফোনে পরপর কয়েকটি ব্যাংক লেনদেনের মেসেজ ভেসে ওঠে। বিষয়টি দেখে আতঙ্কিত হয়ে শ্রীধরবাবু তড়িঘড়ি গোপালপুরের সেন্ট্রাল ব্যাংকের নিজের অ্যাকাউন্ট পরীক্ষা করেন। তিনি লক্ষ্য করেন, তিনটি পৃথক লেনদেনের মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক  টাকা উধাও হয়ে গিয়েছে।

        ​হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় স্তম্ভিত শ্রীধর বাবু দ্রুত সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ দায়ের করেন এবং ব্যাংক কর্তৃপক্ষকেও বিষয়টি লিখিতভাবে জানান। জীবনের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে দিশেহারা শ্রীধরবাবু দ্রুত তদন্ত করে অর্থ উদ্ধারের জন্য প্রশাসনের কাছে কাতর আবেদন জানিয়েছেন। তিনি জানান, এই টাকা ফিরে না পেলে তিনি বড় ধরনের আর্থিক ও মানসিক সংকটের মুখে পড়বেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন