'ডান্ডা ট্যাক্স' আদায়কাণ্ড: হেফাজত শেষে ফের আদালতে দুই এমভি ইন্সপেক্টর
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দুদিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হতেই ফের আসানসোল আদালতে তোলা হলো অভিযুক্ত দুই মোটর ভেহিকেলস (MV) ইন্সপেক্টরকে।
প্রসঙ্গত, আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের কুলটির চৌরঙ্গী মোড়ের রামপুর চেকপোস্টে 'ডান্ডা ট্যাক্স'-এর নামে ট্রাক থেকে বেআইনিভাবে তোলাবাজির অভিযোগে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ অরিন্দম বন্দ্যোপাধ্যায় ও নাজিমুল হক নামের দুই এমভি ইন্সপেক্টরকে গ্রেপ্তার করেছিল। রবিবার ধৃতদের আসানসোল আদালতে ভার্চুয়ালি পেশ করা হলে বিচারক দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এদিকে, এই ঘটনার পরেই প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ নেওয়া হয়। রাজ্যের পরিবহন দপ্তরের নির্দেশানুসারে অভিযুক্ত দুই মোটর ভেহিকেলস ইন্সপেক্টরকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। পুলিশি হেফাজত শেষে এদিন তাদের আদালতে পেশ করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আদালত তাদের পুনরায় চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই তোলাবাজি চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Comments
Post a Comment