আন্তর্জাতিক ক্যারাটে - দক্ষিণ এশীয় চ্যাম্পিয়নশিপে সফল বিচারকের দায়িত্বে পূর্ব বর্ধমানের দেবাশীষ কুমার মণ্ডল


সৌভিক সিকদার, নিউজ হিন্দুস্থান -:

         ​আন্তর্জাতিক ক্যারাটে অঙ্গনে আবারও ভারতের তথা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করলেন পূর্ব বর্ধমানের কৃতি সন্তান ও বিশিষ্ট মার্শাল আর্টিস্ট রেনসি দেবাশীষ কুমার মণ্ডল। গত ১৫ থেকে ১৯ জুলাই পর্যন্ত ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘১০ম সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ অত্যন্ত সফলভাবে বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। 

       দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের সাত শতাধিক প্রতিযোগীর এই মহা মিলনমেলায় বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের এই আন্তর্জাতিক উপস্থিতি বাংলার ক্রীড়াজগতে এক ঐতিহাসিক গর্বের মুহূর্ত হয়ে রইল।

        ​এশিয়ান ক্যারাটে ফেডারেশনের স্বীকৃত বিচারক দেবাশীষবাবু ৬ষ্ঠ ডান ব্ল্যাক বেল্টধারী এবং ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের রেফারি। এর আগেও কমনওয়েলথ ও এশিয়ান গেমসের মতো একাধিক বড় মঞ্চে বিচারকের ভূমিকা পালন করেছেন তিনি। 

       ক্যারাটের পাশাপাশি উশু এবং জুডোতেও এনআইএস ডিগ্রিধারী এই বহুমুখী ক্রীড়াব্যক্তিত্বের চতুর্থ বারের মতো সাউথ এশিয়ান টুর্নামেন্টে বিচারক হিসেবে যোগদান আমাদের রাজ্যের মাথা উঁচু করে দিয়েছে। তাঁর এই আন্তর্জাতিক সাফল্য বাংলার তরুণ প্রজন্ম ও মার্শাল আর্টপ্রেমীদের কাছে এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন