বৃষ্টিতে জলমগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বেহাল দশায় বিপন্ন শিশুরা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
সামান্য বৃষ্টি নামলেই জলমগ্ন হয়ে পড়ে সালানপুর ব্লকের বোলকুন্ডা দাসপাড়ার ৮৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। জরাজীর্ণ ভবনের মেঝেতে নোংরা জল জমে থাকায় বসার সামান্য শুকনো জায়গাও থাকে না। ফলস্বরূপ, জল-কাদার মাঝেই দিন কাটাতে বাধ্য হচ্ছে একরত্তি শিশুরা। এর ফলে তাদের পঠনপাঠন ও পুষ্টিমূলক খাবার বিতরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কেন্দ্রের সহায়িকা জানান, ঘরের বেহাল দশা ও শিশুদের নিরাপত্তার কথা বারবার উচ্চপদস্থ আধিকারিকদের জানালেও কেবল আশ্বাস মিলেছে, কোনো কাজ হয়নি। বর্তমান সরকারের আমলে দ্রুত এই কেন্দ্রটি মেরামত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
Comments
Post a Comment