আইনশৃঙ্খলা অবনতি ও বালি মাফিয়ার দৌরাত্ম্যের প্রতিবাদে বারাবনি থানায় সিপিএমের গণ ডেপুটেশন ও বিক্ষোভ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
এলাকায় ক্রমবর্ধমান দুষ্কৃতী তাণ্ডব, বেআইনি বালি পাচার এবং বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগে বারাবনি থানায় গণ ডেপুটেশন দিল সিপিএমের বারাবনি এরিয়া কমিটি। সোমবার স্থানীয় পার্টি অফিস থেকে একটি বিশাল মিছিল বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে থানার সামনে পৌঁছায়। সেখানে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন বাম কর্মী-সমর্থকরা।
নেতৃত্বের অভিযোগ, আগে আবেদন করা সত্ত্বেও ৮ জুন ও ৫ জুলাই মিছিলের অনুমতি দেওয়া হয়নি, অথচ একই সময়ে বিজেপিকে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, বারাবনিতে বেআইনি বালি কারবার ও মাফিয়াদের রমরমা বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে দাবি করা হয়।
Comments
Post a Comment