চিকিৎসক-মন্ত্রীর মহানুভবতা: বরাকরে দিলেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
চিকিৎসা পেশার প্রকৃত ধর্ম হলো মানুষের সেবা করা। সেই আদর্শকে সামনে রেখে মঙ্গলবার বরাকরে নিজের চেম্বারে এক অনন্য নজির স্থাপন করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডা. অজয় কুমার পোদ্দার। এদিন তিনি তাঁর কাছে আসা প্রতিটি রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন।
ব্যস্ত প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মানবসেবার এই অঙ্গীকার পূরণ করতে পেরে খুশি ডা. পোদ্দার। তিনি বলেন, “মানুষের সেবাই একজন চিকিৎসকের সর্বশ্রেষ্ঠ ধর্ম। সমাজের প্রতিটি মানুষের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।” দীর্ঘদিনের পেশাগত সততা ও মানবিক মূল্যবোধ থেকে অনুপ্রাণিত হয়েই তিনি নিয়মিত এই ধরনের সেবামূলক কাজ করে আসছেন। মন্ত্রী আরও জানান, সাধারণ মানুষের বিশ্বাস ও আশীর্বাদই তাঁকে জনসেবার পথে নিরন্তর এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। তাঁর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বরাকর এলাকার সচেতন নাগরিকরা।
Comments
Post a Comment