পাইপ ফেটে জল অপচয়, তীব্র জলকষ্টে নাজেহাল সিদাবাড়ি গ্রাম
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
একদিকে পানীয় জলের জন্য হাহাকার, অন্যদিকে রাস্তার ওপর দিয়ে অকাতরে বয়ে যাচ্ছে হাজার হাজার লিটার পরিশোধিত জল। সিদাবাড়ি গ্রামের এমন চরম বৈপরীত্য ও উদাসীনতার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পিএইচই (PHE)-র প্রধান পাইপলাইন ফেটে জল অপচয়ের এই ঘটনায় প্রশাসনের নীরবতায় বিরক্ত গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গ্রামের মোড়ে প্রধান পাইপলাইনটি ফেটে প্রবল জল অপচয় হচ্ছে। এর ফলে গ্রামের রাস্তা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি জল সংকট প্রকট হচ্ছে আশেপাশের এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় ওভারহেড ট্যাঙ্ক থাকা সত্ত্বেও ৩-৪ দিন অন্তর জল পাওয়া যায়। তার ওপর এই অপচয় মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
Comments
Post a Comment