ডিভিসির উচ্ছেদ অভিযান নিয়ে রণক্ষেত্র, আশ্বাস মিলল পুলিশের মধ্যস্থতায়
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
ডিভিসি-র উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে লেফ্ট ব্যাংক এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। নিজস্ব আবাসন ভাঙার পাশাপাশি সাধারণ মানুষের ব্যক্তিগত বাড়ি ও দোকান ভাঙার হুমকির অভিযোগে সরব হন স্থানীয় বাসিন্দারা। ডিভিসি কর্তৃপক্ষ ও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে অভিযানে নামলে এলাকার মানুষ পথ আটকে বিক্ষোভ শুরু করেন।
প্রায় ১১০টি ডিভিসি কোয়ার্টার ভাঙার প্রক্রিয়া শুরু হলেও স্থানীয়দের অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই ব্যক্তিগত সম্পত্তি ও দোকানে ভাঙচুরের হুমকি দেওয়া হচ্ছিল। দীর্ঘ ৫০ বছর ধরে বসবাসকারী বাসিন্দাদের দাবি, জায়গাটি ডিভিসি-র কি না, তার কোনো যথাযথ নথি কর্তৃপক্ষ দেখাতে পারেনি। বরং এলাকাটি বন দপ্তর ও খাস জমির অন্তর্গত বলেই দাবি স্থানীয়দের।
Comments
Post a Comment