কুলটি বোরো কার্যালয়ে পুলিশের হানা: জন্ম-মৃত্যু শংসাপত্র জালিয়াতির সন্দেহ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আসানসোল পৌরনিগমের কুলটি বোরো কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিভাগে পুলিশের আকস্মিক অভিযানে বৃহস্পতিবার প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ আধিকারিকরা সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন নথি, রেজিস্টার এবং কম্পিউটার ডেটা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। পাশাপাশি দপ্তরের কর্মীদের সঙ্গেও কথা বলে একাধিক তথ্য সংগ্রহ করা হয়।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের নির্দিষ্ট নির্দেশের ভিত্তিতে জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত কিছু গুরুতর অভিযোগের পরেই এই অভিযান চালানো হয়েছে। তবে ঠিক কী সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সে বিষয়ে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
Comments
Post a Comment