ক্ষমতার পালাবদলে জোড়াফুলে ফাটল: মমতার শিবির ছেড়ে ঋতব্রতর ছত্রচ্ছায়ায় প্রাক্তন মন্ত্রী-নেতারা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      ​২৬-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আড়াই মাসের মধ্যে দু'ভাগে বিভক্ত হয়ে পড়ল তৃণমূল কংগ্রেস। একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত হিসেবে পরিচিত পশ্চিম বর্ধমানের হেভিওয়েট নেতারা এখন দলবদল করে ভিড়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। 

       রবিবার আসানসোলের এক হোটেলে এক বৈঠকে ২১ জুলাইয়ের শহীদ দিবসে লোক নিয়ে যাওয়ার প্রস্তুতি সারেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধান উপাধ্যায় ও অভিজিৎ ঘটকরা।

      ​তৃণমূলের এই অন্তর্কোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির দাবি, দুই নম্বর পদের লড়াইয়ে তারা উদাসীন। আরেক বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের শ্লেষ, দুর্নীতির ঢাক ঢাকতে সৎ সাজের অভিনয়ে ঋতব্রত শিবিরে ভিড়েছেন নেতারা।

     ​এদিকে পুরনো শিবির ছাড়লেও থামেনি কাদা ছোড়াছুড়ি। মমতা ঘনিষ্ঠ নেতা ভি. শিবদাসন ওরফে দাসু পুরনিগমে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলে নরেন্দ্রনাথ ও ঋতব্রতর তীব্র সমালোচনা করেন। এমনকি এই দুর্নীতির তদন্ত চেয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পালের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভোটের রেশ কাটতে না কাটতেই জোড়াফুলের অন্দরের এই গৃহযুদ্ধ এখন রাজনৈতিক মহলে হাস্যরসের খোরাক জুগিয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন