ইসকো বাইপাসে অবৈধ লোহা বোঝাই টোটো আটক, গ্রেপ্তার দুই


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     ইসকো বাইপাস এলাকা থেকে অবৈধ লোহা বোঝাই একটি টোটো আটক করে বড় সাফল্য পেল নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় টোটো চালক সহ বিকি হেলা ও বুধন বাউরি নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বাড়ি চিনাকুড়ি এলাকায়।

        ​পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশির সময় উদ্ধার হওয়া লোহার পক্ষে কোনও বৈধ বা পর্যাপ্ত কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হয়েছে।

       ​অবৈধ লোহাগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কোথায় পাচারের উদ্দেশ্য ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন