ইসিএলের উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো ২০টি বিপজ্জনক আবাসন


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      বড়সড় উচ্ছেদ অভিযান চালালো ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)। ইসিএলের শ্রীপুর-সাতগ্রাম এরিয়ার অন্তর্গত গিরমিট এলাকায় বুলডোজার চালিয়ে প্রায় ২০টি জরাজীর্ণ আবাসন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো।
​দীর্ঘদিন ধরে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় থাকা এই আবাসনগুলি যেকোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা থাকলেও একশ্রেণির মানুষ অবৈধভাবে বসবাস করছিলেন। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তাঁরা এলাকা ছাড়েননি। গত ২২ জুলাই চূড়ান্ত নোটিশ জারির সময়সীমা পার হতেই আজ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই অভিযান চালায় কর্তৃপক্ষ।

        ​যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইসিএলের শ্রীপুর-সাতগ্রাম এরিয়ার শীর্ষ আধিকারিকেরা, আসানসোল উত্তর থানার পুলিশ এবং নিজস্ব সুরক্ষা বাহিনী।

       ইসিএল আধিকারিকদের স্পষ্ট বক্তব্য, বড়সড় প্রাণহানির ঝুঁকি এড়াতেই বাধ্য হয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন