অন্ডালের বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে স্বাস্থ্য দপ্তরের হঠাৎ অভিযান, চলছে নথি যাচাই

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:


       রাজ্যজুড়ে ব্লাড ব্যাঙ্কগুলির কার্যকলাপ ও রক্ত সংরক্ষণ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতে কড়া নজরদারি শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুরের অন্ডাল এলাকার একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে হানা দেয় স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ তদন্তকারী দল। দীর্ঘক্ষণ ধরে সেখানে টানা নথি যাচাইয়ের কাজ চলে।

      ​স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স, রক্ত সংগ্রহ ও বিতরণের সঠিক রেকর্ড, সংরক্ষণ পদ্ধতি, স্টক রেজিস্টার এবং সরকারি নির্দেশিকাগুলি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। 

       তদন্তকারীরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করেছেন। তবে এই অভিযান নিয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

      ​উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অবৈধ রক্ত বিক্রি ও লেনদেনে অনিয়মের গুরুতর অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্যজুড়ে সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে এই ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন