অটো-টোটোর অবাধ রাজত্বে জিটি রোডে থমকে রয়েছে জীবন!


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

        জিটি রোড মানেই যেখানে সাঁই সাঁই করে গাড়ি ছোটার কথা, সেখানে আসানসোলের ব্যস্ততম নিয়ামতপুর বাজারে এলে মনে হবে আপনি কোনো কচ্ছপের প্যারেডে এসে পড়েছেন! ফুটপাত তো কবেই গায়েব, এখন রীতিমতো মূল রাস্তার বড় অংশ জুড়ে চলছে অবৈধ অটো, টোটো ও বাইকের জমজমাট পার্কিংয়ের মহোৎসব। সকাল থেকে রাত পর্যন্ত স্টেশন রোড থেকে লিথুরিয়া রোড- সবকটি গুরুত্বপূর্ণ রুটেই যানজট এখন এখানকার চিরস্থায়ী বন্দোবস্ত।

      ​সাধারণ মানুষের হাঁটার জো নেই, বাধ্য হয়ে প্রাণ হাতে করে গাড়ির মাঝখান দিয়েই তাঁদের যাতায়াত করতে হচ্ছে। কিন্তু কার কী যায় আসে? রাজনৈতিক মহলের একাংশের দাবি, গত পনেরো বছরেও প্রশাসন একটি স্থায়ী পার্কিং জোন তৈরি করতে পারেনি। 

        কংগ্রেস নেতা সুকান্ত দাসের কটাক্ষ, বেকারত্ব বাড়ায় অটো-টোটো বেড়েছে ঠিকই, কিন্তু প্রশাসনের দূরদর্শিতা কোথায়? এই কচ্ছপগতির অচলাবস্থা না কাটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। 

      অতএব, নিয়ামতপুরে ট্রাফিক আইন এখন কেবলই কেতাবি বুলি, যানজটই এখানকার একমাত্র অলঙ্ঘ্য নিয়ম!

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন