আসানসোলে সোনার দোকান ও হোটেলে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
কুলটি থানার সাকতোড়িয়া ফাঁড়ির নেপালি ধাওড়া এলাকায় একটি সোনার দোকান ও পাশের খাবার হোটেলে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা দোকানের গেটে প্লাস্টিক দিয়ে ঢেকে শাটার ভেঙে ভেতরে ঢোকে। তারা লক্ষাধিক টাকার সোনা-রুপোর অলংকার এবং নগদ প্রায় ৫ হাজার টাকা লুট করে। প্রমাণ লোপাট করতে দোকানের সিসিটিভি ক্যামেরা ভেঙে হার্ডডিস্কও খুলে নিয়ে চম্পট দেয় তারা। পাশাপাশি, পাশের একটি খাবার হোটেলের তালা ভেঙে মূল্যবান বাসনপত্র ও অন্যান্য সামগ্রী চুরি করা হয়।
Comments
Post a Comment