জন্ম ও মৃত্যু শংসাপত্র জালিয়াতির অভিযোগ: পশ্চিম বর্ধমানে পুলিশি অভিযান ও নথি বাজেয়াপ্ত


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

          জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদানে বেনিয়মের অভিযোগে রাজ্যজুড়ে শোরগোলের মাঝেই এবার পশ্চিম বর্ধমানের বিভিন্ন পঞ্চায়েত ও প্রশাসনিক কার্যালয়ে একযোগে অভিযান চালালো পুলিশ। বৃহস্পতিবার বারাবনি ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এবং সালানপুর ব্লকের ১১টি পঞ্চায়েতে পুলিশি তল্লাশি চালানো হয়।

       ​প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বারাবনি থানার পুলিশ ছয়টি ও নর্থ থানার পুলিশ বাকি দুটি পঞ্চায়েতে হানা দেয়। একই সঙ্গে আসানসোল পুরনিগমের কুলটি বোরো কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিভাগেও পৃথক তল্লাশি চালানো হয়। তদন্তকারী দল জন্ম-মৃত্যু সংক্রান্ত রেজিস্টার, আবেদনপত্র ও বিভিন্ন সরকারি নথি খতিয়ে দেখার পাশাপাশি বিপুল পরিমাণ নথিপত্র বাজেয়াপ্ত করেছে। কর্মীদের সঙ্গেও কথা বলেন তদন্তকারী আধিকারিকেরা।

       ​প্রাথমিকভাবে রাজ্য সরকারের নির্দেশেই এই তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের দাবি। তবে অনিয়মের প্রকৃতি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও ব্যাখ্যা মেলেনি। মন্ত্রীর রাজনৈতিক মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হলেও তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাজেয়াপ্ত নথি যাচাইয়ের পর প্রয়োজনে আরও আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন