পথসভা কুলটিতে, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ ২০ পরিবারের


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

       একুশে জুলাই শহিদ দিবসকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ বাড়ছে কুলটিতে। শুক্রবার সন্ধ্যায় কুলটি ব্লক কংগ্রেসের উদ্যোগে পাতিয়ানামহল্লা এলাকায় এক পথসভার আয়োজন করা হয়। আসন্ন শহিদ দিবস উপলক্ষ্যে দলের প্রস্তুতি ঝালিয়ে নিতেই এই কর্মসূচির ডাক দিয়েছিল স্থানীয় নেতৃত্ব।

   ​ এই পথসভাকে ছাপিয়ে এদিন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান। ওই অনুষ্ঠানে ৬৩ ও ৬৫ নম্বর ওয়ার্ডের অন্তত ২০টি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা ছেড়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস সহ অন্যান্য নেতৃত্ব।

      ​এই যোগদান প্রসঙ্গে ব্লক সভাপতি সুকান্ত দাস বলেন, "তৃণমূল থেকে আসা পরিবারগুলির যোগদানে আমাদের সংগঠন তৃণমূল স্তরে আরও মজবুত হলো। সাধারণ মানুষের বিশ্বাস ক্রমশ কংগ্রেসের দিকেই ঝুঁকছে।" এই কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন