ডিভিসির উচ্ছেদ নোটিস ঘিরে উত্তাল লেফ্ট ব্যাঙ্ক, তীব্র বিক্ষোভে পিছু হঠল প্রশাসন


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

       বহু বছরের বসতি উচ্ছেদের আশঙ্কায় সোমবার উত্তাল হয়ে উঠল লেফ্ট ব্যাঙ্ক। দুর্গামন্দির সংলগ্ন এলাকায় ডিভিসির ২৯টি উচ্ছেদ নোটিস টাঙাতে পৌঁছতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। উত্তেজনার জেরে বাধ্য হয়ে এলাকা ছাড়েন ডিভিসির আধিকারিকেরা।

      ​ডিভিসির দাবি, ১৯৭১ সালের আইন অনুযায়ী বেআইনি দখল চিহ্নিত করে আগামী ২৭ জুলাই শুনানির নির্দেশ দেওয়া হয়েছে। তবে ৩০-৪০ বছর ধরে বসবাসকারী গরিব মানুষেরা একে মাথার উপর ছাদ কেড়ে নেওয়ার চক্রান্ত বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

       ​বামনেত্রী শিপ্রা মুখোপাধ্যায় আইনি লড়াইয়ের ঘোষণা করে বৈঠক ডেকেছেন। অন্যদিকে, ডিভিসির ডেপুটি জেনারেল ম্যানেজার সুখময় নায়েক স্পষ্ট জানিয়েছেন, এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। প্রশাসনিক কড়াকড়ির মুখে দীর্ঘদিনের বাসিন্দাদের পুনর্বাসন ও অস্তিত্বের প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন