ঘাগরবুড়ি মন্দিরে ‘স্বচ্ছতা সে স্বাগত’: প্লাস্টিকমুক্ত ও পরিচ্ছন্নতার ডাক মন্ত্রীর
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আসানসোলের ঐতিহ্যবাহী ঘাগরবুড়ি মন্দিরে পালিত হলো ‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচি। এদিন এই অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল মন্দির চত্বরকে প্লাস্টিকমুক্ত ও পরিবেশবান্ধব করে তোলার আহ্বান জানান।
মন্ত্রী সাফ জানিয়ে দেন, মন্দিরের পবিত্রতা বজায় রাখতে এখন থেকে মন্দির চত্বরে কোনো ধরনের প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যাবে না। একই সঙ্গে গুটখা, পানমশলা ও তামাকজাত দ্রব্য সেবন বা বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তিনি ভক্ত ও স্থানীয়দের এই নিয়ম কঠোরভাবে পালনের আর্জি জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নির্দেশে চলা এই কর্মসূচি কেবল সরকারি নির্দেশ নয়, এটি প্রতিটি নাগরিকের সামাজিক দায়বদ্ধতা। নিজের ঘর যেমন পরিষ্কার রাখা হয়, তেমনই চারপাশের পরিবেশকেও পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। ব্যক্তিগত জমির মালিকদের সতর্ক করে তিনি বলেন, নিজের জায়গা জঞ্জালমুক্ত ও জঙ্গলহীন রাখা মালিকের একান্ত দায়িত্ব।
Comments
Post a Comment