ভক্তির জোয়ারে আসানসোল: ধুমধাম করে পালিত ইসকনের রথযাত্রা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
বৃহস্পতিবার ভক্তি ও আনন্দের এক অনন্য সমারোহে মুখরিত হয়ে উঠল আসানসোল। এসবি গড়াই রোডের বুধা ময়দান থেকে আসানসোল ইসকনের বর্ণাঢ্য রথযাত্রার সূচনা হলো। এদিন রাজ্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরম ভক্তিভরে নাড়ুগোপালকে কোলে নিয়ে পুজো করেন এবং ঐতিহ্য মেনে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশি টানেন। এই পুণ্য লগ্নে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা।
বেনীমাধব নগরের পুরনো ইসকন মন্দির থেকে শুরু হয়ে রথযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সন্ধে নাগাদ পোলোগ্রাউন্ডে পৌঁছায়। পথে কীর্তনের সুরে মেতে ওঠেন মন্ত্রী থেকে সাধারণ ভক্তরা।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল রাজ্যের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান সরকার রথযাত্রাকে বিশেষ মর্যাদা দিয়েছে এবং রথযাত্রা কমিটিকে আর্থিক অনুদানও প্রদান করেছে।
Comments
Post a Comment