আসানসোলে ব্যবসায়ীর বাড়িতে এসটিএফের অভিযান
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পশ্চিম বর্ধমানের আসানসোলের রেলপাড় এলাকায় পরিবহণ ও একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী নানহে মিস্টারের বাড়িতে বৃহস্পতিবার স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ (STF) অভিযান চালিয়েছে। এই আকস্মিক অভিযানের সময় গোটা বাড়িতে নিবিড় তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। সেইসঙ্গে মামলার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও অন্যান্য সামগ্রীও খুঁটিয়ে দেখা হয়।
Comments
Post a Comment