জামুড়িয়ায় ভয়াবহ বয়লার বিস্ফোরণ, আহত ২০, নিখোঁজ বহু


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

        শুক্রবার সন্ধ্যায় জামুড়িয়ার ইকরা শিল্পতালুকের শেখপুর এলাকায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ‘ক্যালেস্টার স্পঞ্জ আয়রন অ্যান্ড প্রাইভেট লিমিটেড’ কারখানা। কারখানার বয়লার আচমকা ব্লাস্ট হওয়ার ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন বলে খবর। পাশাপাশি, ১০ জনেরও বেশি শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

      ​বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তার বিকট শব্দে আশেপাশের গ্রামের ঘরবাড়িতেও ফাটল ধরেছে। বিস্ফোরণের পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরাই প্রথম উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

       ​খবর পেয়েই জামুড়িয়া থানার পুলিশ ও রানীগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।

        এদিকে, কারখানায় শ্রমিকদের যথাযথ নিরাপত্তার অভাব রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। দুর্ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের কাউকে খুঁজে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন