আসানসোল-বার্ণপুরের যানজট মুক্ত করতে উদ্যোগী মন্ত্রী, কালিপাহাড়ি থেকে দামোদর পর্যন্ত ফ্লাইওভারের দাবি
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আসানসোল শহর থেকে বার্ণপুর পর্যন্ত দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এবার বড় পদক্ষেপে উদ্যোগী হলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে এবং লিখিত চিঠি দিয়ে কালিপাহাড়ি থেকে বার্ণপুরের দামোদর পর্যন্ত একটি নতুন ফ্লাইওভার নির্মাণের জোরালো দাবি জানান তিনি।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই গুরুত্বপূর্ণ রুট দিয়ে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ, অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং ভারী পণ্যবাহী লরি চলাচল করায় তীব্র যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফলে চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। আসানসোলের যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ ও গতিশীল করতে এই ফ্লাইওভার অত্যন্ত জরুরি বলে মত প্রকাশ করেছেন মন্ত্রী।
তাঁর এই জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আসানসোল ও বার্ণপুরের সর্বস্তরের মানুষ।
Comments
Post a Comment