পুলিশের সাফল্য: অবৈধ লোহা কাটাই কারখানায় অভিযান, ধৃত ১, পলাতক মালিক
চিত্তরঞ্জন প্রসাদ, কুলটি -:
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ রাধানগর এলাকার একটি কথিত অবৈধ লোহা কাটাই কারখানায় আকস্মিক অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার কেজি ঢালাই রড, গ্যাস কাটার ও ওয়েট মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে।
অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে জয় কুমার রবিদাস নামক এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃতকে আসানসোল জেলা আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে কারখানার মূল অভিযুক্ত বাবলু সাউ পালিয়ে যায়, যার খোঁজে তল্লাশি চলছে।
Comments
Post a Comment