সালানপুরে বনজেমারী ওপেন কাস্ট প্রজেক্টে কর্মসংস্থানের দাবিকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, জখম ১
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
কর্মসংস্থানের দাবি ও স্থানীয় যুবক ছাঁটাইয়ের প্রতিবাদকে কেন্দ্র করে সোমবার সালানপুর ব্লকের বনজেমারী ওপেন কাস্ট প্রজেক্টে (ওসিপি) তীব্র উত্তেজনা ছড়াল।
ঠিকাদার সংস্থা ‘কেভিভিআর’-এ কাজ হারানো ৪ যুবকের পুনর্বহাল ও স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে ঠিকাদার সংস্থার কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির একটি অংশ। সেই সময় বিজেপিরই অপর একটি গোষ্ঠী ঘটনাস্থলে পৌঁছে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে চরম সংঘর্ষ বেধে যায়।
স্থানীয় সূত্রের খবর, এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপির ‘চিন্ময় গোষ্ঠী বনাম গোপাল গোষ্ঠী’-র দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল। এই সংঘর্ষে এক বিজেপি কর্মীকে নির্মমভাবে মারধর করা হয়, যার জেরে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
Comments
Post a Comment