রূপনারায়ণপুর-চিত্তরঞ্জন সড়ক বেহাল: দ্রুত মেরামতের দাবিতে বিডিও-র দ্বারস্থ সিআরএমসি
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রূপনারায়ণপুর থেকে চিত্তরঞ্জন ৩ নম্বর গেট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ প্রধান সড়কটি বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। বড় বড় গর্ত ও জমে থাকা বৃষ্টির জলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এই পরিস্থিতিতে পথচারীদের সুরক্ষার দাবিতে সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাসের হাতে স্মারকলিপি তুলে দিল চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেস (CRMC)।
আসানসোল-চিত্তরঞ্জন যোগাযোগের এই প্রধান মাধ্যমের ওপর প্রতিদিন হাজার হাজার সিএলডব্লিউ কর্মী, স্কুলছাত্রী ও রোগী যাতায়াত করেন। ভারী লরি চলাচলের কারণে রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সিং ক্ষোভ প্রকাশ করে জানান, অতীতেও কোনো সুরাহা মেলেনি। বিডিও এডিডিএ (ADDA)-র ফান্ড সংকটের কথা জানালেও, ইমার্জেন্সি ফান্ড ব্যবহার করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে ইউনিয়ন।
Comments
Post a Comment