গোল্ডেন জুবিলীর সোনালী আলোয় মানবসেবার অনন্য নজির: পুঁচড়া জৈন বিদ্যালয়ে রক্তদান শিবির
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
সুবর্ণ জয়ন্তীর উজ্জ্বল আলোয় সেজে উঠেছে আসানসোলের বারাবনির পুঁচড়া ভগবান মহাবীর দিগম্বর জৈন সরকার হাই স্কুল। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে আনন্দের জোয়ারের পাশাপাশি মানবতার সেবায় এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করল বিদ্যালয় কর্তৃপক্ষ। গোল্ডেন জুবিলী সেলিব্রেশনের অঙ্গ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হলো এক বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবির।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দিবালোকের এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায় এবং বিশিষ্ট সমাজসেবী অমল রায়। আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রাক্তনী, অভিভাবক থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা ও এলাকার সাধারণ মানুষ- সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর চলা এই শিবিরে ঠিক ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
অনুষ্ঠানে আবেগাপ্লুত কণ্ঠে বিধায়ক বলেন, "বিদ্যালয়ের এই ঐতিহাসিক সুবর্ণ জয়ন্তীর দিনে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত। প্রতিষ্ঠানের যেকোনো উন্নয়নমূলক কাজে আমি সবসময় পাশে আছি।"
Comments
Post a Comment