জনতার দরবারে সমস্যার সমাধান দিলেন মন্ত্রী
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে এবং তা দ্রুত সমাধানের লক্ষ্যে আজ কুলটি বিধানসভার ২ নম্বর মণ্ডলের থানার মোড়ে বিধায়ক কার্যালয়ে আয়োজন করা হয় ‘জনতার দরবার’। এই কর্মসূচিতে উপস্থিত থেকে এলাকার বাসিন্দাদের সমস্যার কথা শোনেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী ডা. অজয় কুমার পোদ্দার।
এদিন সকাল থেকেই এলাকার বহু মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ এবং উন্নয়নমূলক প্রস্তাব নিয়ে মন্ত্রীর কাছে পৌঁছান। বিধায়ক প্রতিটি দাবি অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের প্রয়োজনীয় নির্দেশ দেন।
Comments
Post a Comment