​আসানসোলে দিনের আলোয় গাড়ি ভেঙে চুরি: চাঞ্চল্য জিটি রোড এলাকায়


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

    ​রবিবার আসানসোল শহরের ব্যস্ত জিটি রোডের ওল্ড স্টেশন এলাকায় প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে তীব্র চাঞ্চল্য ছড়াল। ঝাড়খণ্ডের চিরকুন্ডা থেকে আসা এক পরিবারের একটি চারচাকা গাড়ির কাঁচ ভেঙে নগদ টাকা ও নথিপত্র-সহ একটি লেডিস ব্যাগ লুঠের অভিযোগ উঠেছে।

    ​জানা গেছে, পরিবারটি গাড়িটি জিটি রোডের ধারে একটি গয়নার শোরুমের সামনে পার্ক করে হোটেলে খেতে গিয়েছিল। ফিরে এসে তারা দেখেন গাড়ির পিছনের দরজার কাঁচ ভাঙা এবং সিটে রাখা নেহা সাউয়ের পার্সটি উধাও। ভিকি সাউয়ের গাড়িতে থাকা ওই ব্যাগে প্রায় ৫ হাজার টাকা নগদ ও ব্যক্তিগত গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল বলে জানিয়েছেন জসমীত সিং।

    ​ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শহরের প্রাণকেন্দ্রে এবং ব্যস্ততম এলাকায় দিনের বেলা এই ধরনের চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও নিরাপত্তার অভাব নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন