​হাসপাতালের বেহাল পরিষেবা নিয়ে কড়া বার্তা মন্ত্রীর, দ্রুত সংস্কারের নির্দেশ


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

​       আসানসোল জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা আরও স্বচ্ছ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বসলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে জেলাশাসক এস. পোন্নাবলম, স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়সহ স্বাস্থ্য ও পুলিশ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

       ​হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে দীর্ঘ আলোচনার পর মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি এবং কর্মী-নার্সদের দুর্ব্যবহারের মতো ঘটনা আর বরদাস্ত করা হবে না। সরকারি নিয়ম মেনে প্রত্যেককে দায়িত্ব পালনের কড়া বার্তা দিয়েছেন তিনি। এছাড়া, হাসপাতালের সুলভ মূল্যের ওষুধের দোকান নিয়ে চলা আইনি জটিলতা নিরসনে পুলিশকে দুই দিনের মধ্যে জায়গা খালি করানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

     ​ট্রমা কেয়ার সেন্টারের বিষয়ে তিনি জানান, জেলাশাসকের সাথে পরামর্শ করে জাতীয় সড়কের পাশে এই কেন্দ্র স্থাপনের বিষয়টি স্বাস্থ্য সচিবের কাছে তুলে ধরবেন। মর্গ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতির দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, মানুষের উন্নত ও নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য এবং হাসপাতালের পরিষেবাকে জবাবদিহিমূলক করে তুলতে প্রশাসনিক কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন