মূল্যবৃদ্ধি ও বেকারত্বের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, নবাগতদের যোগদান


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

         পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং বেকারত্বসহ একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদে বুধবার আসানসোল দক্ষিণ ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এক প্রতিবাদ ও গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। আসানসোলের বি.এন.আর মোড়ে রবীন্দ্রভবনের বিপরীতে আয়োজিত এই সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেন কংগ্রেস নেতৃত্ব।

        ​সভায় জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, কার্যকরী সভাপতি হরজিৎ সিং ও সাধারণ সম্পাদক শশী দুবেসহ অন্যান্য নেতৃত্ব অংশ নেন। বক্তারা দাবি করেন, জ্বালানির দাম বৃদ্ধির ফলে পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থানের দাবি জানান তারা।

      ​এই কর্মসূচি চলাকালীন বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭০ জন নতুন সদস্য কংগ্রেসে যোগদান করেন। জেলা ও ব্লক নেতৃত্ব তাদের দলীয় পতাকা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। নবাগতরা গণতন্ত্র ও সংবিধান রক্ষায় কংগ্রেসের আদর্শকে শক্তিশালী করার অঙ্গীকার করেন।

Comments