উখড়ায় মিনিবাস অ্যাসোসিয়েশনের অফিস দখল ঘিরে চাঞ্চল্য, বাস ধর্মঘট


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     রাজনৈতিক পটপরিবর্তনের পর উখড়া মিনিবাস অ্যাসোসিয়েশনের অফিস দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। 

    অন্ডাল-দুর্গাপুর রোডে চলাচলকারী প্রায় ৪০টি মিনিবাসের কর্মীরা রবিবার এক দিনের ধর্মঘটে সামিল হন। বাস কর্মীদের অভিযোগ, দীর্ঘ ৪০ বছর ধরে ব্যবহৃত এই ইউনিয়ন অফিসটি বিজেপির কিছু কর্মী জবরদস্তি দখল করে নিয়েছেন। কর্মীদের দাবি, বিধায়কের নির্দেশ থাকা সত্ত্বেও স্থানীয় বিজেপি নেতৃত্ব অফিসটি ফিরিয়ে দিচ্ছে না।

    ​অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে বিজেপির রানিগঞ্জ মন্ডল ৩-এর সভাপতি ইন্দ্রসেন রায় দাবি করেন, বিগত ১৫ বছর ধরে অফিসটি তৃণমূলের দখলে ছিল। বর্তমানে জমির মালিকের কাছ থেকে তা আইনত ক্রয় করা হয়েছে।
      তার আরও অভিযোগ, দলের কিছু সদস্য বাস কর্মীদের উস্কানি দিচ্ছেন, যাদের ইতিমধ্যে শোকজ করা হয়েছে। এই বিষয়ে বিধায়ককে অবহিত করার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। অফিস দখল ও বাস ধর্মঘটের জেরে যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন