জেকেএ ক্যারাটে ন্যাশনালে বাজিমাত পূর্ব বর্ধমানের


জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

      সম্প্রতি উড়িষ্যার  ভুবনেশ্বরে অনুষ্ঠিত সারা ভারতের দ্বিতীয়  জেকেএ ক্যারাটে (ন্যাশানাল) চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অভাবনীয় সাফল্য অর্জন করল পূর্ব বর্ধমানের প্রতিযোগীরা। ভুবনেশ্বরের কিট ইউনিভার্সিটির ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় ১৩টি রাজ্যের ৬০০ জন প্রতিযোগী  অংশ নিয়েছিলেন। পশ্চিমবঙ্গ ছাড়াও কেরালা, ছত্তিশগড়, আসাম ও হায়দ্রাবাদের মতো রাজ্যের প্রতিযোগীদের টপকে অনন্য নজির গড়েছে পূর্ব বর্ধমানের দল।

        ​জেকএডব্লিউএফ ইন্ডিয়া আয়োজিত এই টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান থেকে আগত সাতোসি তাকাহাসি সিহান সেনসাই। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে পূর্ব বর্ধমানের শিক্ষক সেখ ইসমাইল সেনসাইয়ের ছাত্রছাত্রীরা সারা ভারতের সমস্ত রাজ্যের প্রতিযোগীদের মধ্যে সর্বাধিক পুরস্কার জিতে নিয়েছে। এই কৃতিত্বের জন্য তারা অর্জন করেছে অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপের বড় ট্রফিটি।

       ​ব্যক্তিগত বিভাগে উজ্জ্বল নজর কেড়েছেন অদ্রিজা মুখার্জী। তিনি জাতীয় স্তরের এই কঠিন লড়াইয়ে দুটি সিলভার মেডেল জিতে নিজের জাত চিনিয়েছেন। সেখ ইসমাইল সেনসাইয়ের প্রশিক্ষণে এই সাফল্যে খুশি জেলার ক্রীড়ামহল।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন