বিশ্বজয়ী শুটার অভিনব সাউকে দুর্গাপুরে বর্ণাঢ্য সংবর্ধনা
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
জার্মানির সুহলে অনুষ্ঠিত ২০২৬ আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করে দুর্গাপুরে ফিরলেন তরুণ শুটার অভিনব সাউ। দেশের ও পশ্চিমবঙ্গের জন্য গৌরব বয়ে আনা এই অ্যাথলেটকে স্বাগত জানাতে দুর্গাপুর বিমানবন্দরে নেমেছিল মানুষের ঢল।
সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা ফুলের মালা, মিষ্টি মুখ এবং করতালির মাধ্যমে তাঁদের প্রিয় তারকাকে বরণ করে নেন। বিমানবন্দরে উপস্থিত ভক্তদের আবেগময় অভ্যর্থনা প্রমাণ করে যে, অভিনবের এই সাফল্যে কতটা গর্বিত শহরবাসী।
উল্লেখ্য, ১০-মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে শম্ভবী ক্ষীরসাগরের সঙ্গে জুটি বেঁধে অভিনব স্বর্ণপদক জিতেছেন। যোগ্যতা অর্জন পর্বে ৬৩৪.৬ পয়েন্ট স্কোর করার পর, ফাইনালে ৫০৫.৮ পয়েন্ট সংগ্রহ করে তাঁরা নতুন জুনিয়র বিশ্ব রেকর্ড গড়েছেন।
Comments
Post a Comment