ফলতায় মহাসমারোহে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন
নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশানুসারে শনিবার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপিত হলো। ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং ফলতা পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল বর্ণাঢ্য।
দিনের সূচনা হয় প্রত্যুষে এক বিশাল প্রভাত ফেরির মাধ্যমে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সুসজ্জিত হয়ে পোস্টার ও স্লোগানসহ ব্যান্ড বাদ্যের তালে শোভাযাত্রায় অংশগ্রহণ করে, যা স্থানীয়দের নজর কাড়ে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ফলতা পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ইকবাল হাসানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শোভাযাত্রা শেষে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। বক্তৃতার মাধ্যমে পশ্চিমবঙ্গ গঠনের প্রেক্ষাপট এবং ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনবদ্য অবদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি রাজ্যের সৃষ্টি ও মাহাত্ম্য সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে গভীর সচেতনতা তৈরি করেছে।
Comments
Post a Comment