আসানসোলে ভয়াবহ পথদুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      শনিবার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কুমারপুর রেলসেতুর কাছে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম কুনাল শিংহ (২৫)। তিনি আসানসোল পুরসভার ৭৬ নম্বর ওয়ার্ডের ধ্রুপডাঙ্গা এলাকার বাসিন্দা ছিলেন।

    ​স্থানীয় সূত্রে খবর, কুনাল ও তাঁর এক সঙ্গী একটি অনলাইন শপিং সংস্থায় ডেলিভারির কাজ করতেন। শনিবার ডেলিভারির উদ্দেশ্যে বাইকে করে আসানসোলের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই কুনালের মৃত্যু হয়। অপর যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

     ​এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দীর্ঘক্ষণ অবরোধ চলায় এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।

      ঘটনার খবর পেয়েই আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীকালে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ পিক-আপ ভ্যানটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। এদিনের দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন