মন্দিরের ফুলে ধূপকাঠি তৈরির পরিকল্পনা, কর্মসংস্থানের সুযোগ মন্ত্রীর উদ্যোগে

অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

    মন্দিরের ব্যবহৃত ফুল থেকে ধূপ ও আগরবাতি তৈরির মাধ্যমে স্থানীয় মহিলাদের স্বনির্ভর করার এক অভিনব উদ্যোগ নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার আসানসোল সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে তিনি এই পরিকল্পনার কথা জানান।

    ​মন্ত্রী জানান, কল্যাণেশ্বরী, ঘাগরবুড়ি ও বারি ময়দানের মতো ধর্মীয় স্থানে প্রতিদিন প্রচুর ফুল নিবেদিত হয়, যা বর্তমানে বর্জ্য হিসেবে ফেলা দেওয়া হয়। এই ফুলগুলিকে নষ্ট না করে পুনর্ব্যবহারের মাধ্যমে ধূপকাঠি তৈরির কাজে লাগানো হবে। এই প্রকল্পের জন্য স্থানীয় মহিলাদের বিশেষ প্রশিক্ষণ ও কর্মশালার ব্যবস্থা করা হবে। প্রাথমিক পর্যায়ে ১৫ জন মহিলাকে প্রশিক্ষিত করে এই উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।


     ​অগ্নিমিত্রা পালের কথায়, “বর্জ্য থেকে সম্পদ তৈরির পাশাপাশি পরিবেশ রক্ষা ও নারীদের আর্থিক ক্ষমতায়নই এই প্রকল্পের মূল লক্ষ্য।” দপ্তরের তহবিল থেকে এই কর্মশালার জন্য প্রয়োজনীয় অর্থসাহায্য করা হবে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই প্রকল্পের রূপরেখা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রীর এই জনহিতকর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন