বারাবনিতে সরদার প্যাটেলের সার্ধশততম জন্মবার্ষিকীতে ‘রান ফর ইউনিটি’
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা ‘লৌহমানব’ সরদার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মদিবস উপলক্ষে দেশজুড়ে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালিত হচ্ছে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বারাবনি থানার উদ্যোগে আয়োজিত হলো এক বর্ণাঢ্য ‘রান ফর ইউনিটি’ বা সংহতি দৌড়।
এদিন বারাবনি থানা চত্বর থেকে শুরু হয়ে প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করে দৌড়টি চরণপুর মোড়ে এসে শেষ হয়। এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। কচিকাচাদের উৎসাহ দিতে তাদের সাথে পা মিলিয়ে দৌড়ান বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জ্জী, বিধায়ক অরিজিৎ রায় এবং পুলিশ কর্মীরা। সাধারণ মানুষের মধ্যেও এই অনুষ্ঠান ঘিরে ছিল ব্যাপক উদ্দীপনা।
Comments
Post a Comment