বিশ্ব রক্তদাতা দিবসে গুসকরায় স্বেচ্ছায় রক্তদান শিবির
সৌভিক সিকদার, নিউজ হিন্দুস্থান -:
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের রামচন্দ্রপুরে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। মা রক্ষাকালী পুজো কমিটির উদ্যোগ এবং গুসকরা ‘আপন ওয়েলফেয়ার সোসাইটি’-র সক্রিয় সহযোগিতায় আয়োজিত এই শিবিরে ক্যামরি হাসপাতালের চিকিৎসকরা রক্ত সংগ্রহের কাজ পরিচালনা করেন।
এদিন শিবির থেকে মোট ৫৮ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রক্তদাতাদের মধ্যে ২৯ জন নতুন রক্তদাতা এবং ৫ জন মহিলা রয়েছেন, যারা প্রথমবারের মতো রক্তদান করে এই মহৎ উদ্যোগের শরিক হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শিশির কুমার ঘোষ, গুসকরা বিষাণ অ্যাথলেটিক ক্লাবের সভাপতি বিশ্বনাথ গাঙ্গুলী ও সম্পাদক সৌগত গুপ্তসহ নীলমাধব দাস, মৌসম পাত্র, প্রভাত দাস বৈরাগ্য, সৌরিশ ঘোষ। মা রক্ষাকালী পুজো কমিটির পক্ষে তারাপ্রসাদ মাজি ও অরিন্দম মজুমদার উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। রক্তদাতাদের উৎসাহ ও সচেতনতায় শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
Comments
Post a Comment