দলবদলু ও তোলাবাজদের বিরুদ্ধে কড়া বার্তা বিজেপির, সবুজ আবির মাখিয়ে বিদায় তৃণমূল নেতাকে
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই রাজনৈতিক দলবদলের হিড়িকের মাঝে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল দেন্দুয়া কল্যাণেশ্বরী অঞ্চল। তৃণমূলের সক্রিয় নেতা বিজয় সিং বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করলে, বিজেপি নেতা অভিজিৎ রায় তাকে সবুজ আবির মাখিয়ে সসম্মানে বিদায় জানান।
মাইথন লেফ্ট ব্যাংক অঞ্চলের দাপুটে নেতা হিসেবে পরিচিত বিজয় সিং সম্প্রতি বিজেপিতে যোগদানের অভিপ্রায়ে অভিজিৎ রায়ের সঙ্গে দেখা করতে যান। কিন্তু তাকে গ্রহণ করার পরিবর্তে বিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেয় যে, সুবিধাবাদীদের দলে কোনও জায়গা নেই। অভিজিৎ রায়ের অভিযোগ, বিজয় সিংয়ের বিরুদ্ধে পিকনিক স্পটে পর্যটকদের ওপর দাদাগিরি এবং তোলাবাজির একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
Comments
Post a Comment