মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, উত্তপ্ত দুর্গাপুরের জেমুয়া উপ-স্বাস্থ্য কেন্দ্র
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জেমুয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার জেরে আতঙ্কিত রোগী ও তার পরিবার। ক্ষুব্ধ এলাকাবাসীরা শনিবার সকালে উপ-স্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
অভিযোগ, শুক্রবার অসিলা বিবি নামে এক মহিলা রক্তচাপজনিত সমস্যার চিকিৎসার জন্য ওই স্বাস্থ্য কেন্দ্রে যান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যকর্মীরা তাকে বেশ কিছু সরকারি ওষুধ দেন। বাড়ি ফেরার পর তার স্বামী শেখ ইব্রাহিম দেখেন, ওই ওষুধের মেয়াদ এক মাস আগেই শেষ হয়ে গেছে।
Comments
Post a Comment