পুলিশের মেগা অভিযান: গাড়ি-মেশিনসহ গ্রেফতার ১ পাথর খাদান মালিক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

      বারাবনি থানা এলাকায় অবৈধ পাথর খাদান ও মাফিয়ারাজ রুখতে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে আমডিহা, চিনচুডিয়া এবং কল্যাণপুর হাউজিং এলাকায় একযোগে আচমকা অভিযান চালায় পুলিশ বাহিনী। পুলিশের এই অতর্কিত অভিযানে এলাকা ছাড়ায় তীব্র চাঞ্চল্য।

    ​অভিযান চলাকালীন চিনচুডিয়া এলাকা থেকে উত্তম ঘোষ নামে এক বেআইনি খাদান মালিককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল থেকে বেআইনিভাবে মজুত বিপুল পরিমাণ পাথর ছাড়াও ২টি ডাম্পার, ২টি ট্রাক্টর এবং ১টি পোকলেন মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এই এলাকায় বেআইনি পাথর উত্তোলন ও পাচারের কারবার চলছিল।
      বৃহস্পতিবার ধৃত উত্তম ঘোষকে আসানসোল জেলা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বারাবনি থানার পুলিশ। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এর নেপথ্যে আর কোন কোন বড় মাথা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক অন্যান্য অভিযুক্তদের খোঁজেও তল্লাশি জারি রেখেছে পুলিশ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন