আন্তরিক সাহিত্য পত্রিকার উদ্যোগে সাড়ম্বরে নজরুল জয়ন্তী পালন
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দুর্গাপুরের আপনজন সভাগৃহে 'আন্তরিক সাহিত্য পত্রিকা'-র উদ্যোগে সাড়ম্বরে উদযাপিত হলো কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। অনুষ্ঠানে প্রায় ৩০ জন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও শিল্পী উপস্থিত থেকে বিদ্রোহী কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের মূল আহ্বায়ক ছিলেন রবীন গড়াগড়ী এবং সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন আন্তরিক সাহিত্য পত্রিকার সম্পাদক অন্তরা সিংহ রায়।
এদিনের মনোজ্ঞ অনুষ্ঠানে কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা, নাচ এবং নজরুলের কালজয়ী সংগীত পরিবেশন করা হয়। উপস্থিত গুণীজনেরা তাদের বক্তব্যে নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতাবাদ এবং সাম্যবাদী আদর্শের চিরন্তন প্রাসঙ্গিকতা তুলে ধরেন। শিল্পীদের চমৎকার পরিবেশনা সমগ্র অনুষ্ঠানটিকে এক অনন্য মাত্রায় পৌঁছে দেয়।
Comments
Post a Comment