হটন রোড থেকে ইসমাইল মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান পুরনিগমের

​ 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

        দীর্ঘ জল্পনা ও একাধিকবার সতর্কবার্তা দেওয়ার পর অবশেষে সোমবার আসানসোলের হটন রোড মোড় থেকে ইসমাইল মোড় পর্যন্ত রাস্তার ধারের অবৈধ দখলদার উচ্ছেদে নামল আসানসোল পুরনিগম। এদিন পুলিশ ও বুলডোজার নিয়ে পুর আধিকারিকদের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়।

      ​উল্লেখ্য, এর আগে গত ১৬ মে উচ্ছেদ অভিযানের দিন ধার্য হলেও ব্যবসায়ীদের আবেদনে তা ১৫ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল। নতুন সময়সীমা অনুযায়ী, সোমবার সকাল থেকেই শুরু হয় উচ্ছেদ প্রক্রিয়া। প্রশাসনের তৎপরতায় অধিকাংশ দোকানদার নিজেরাই দোকান সরিয়ে রাস্তা দখলমুক্ত করেন। তবে যারা নির্দেশ অমান্য করেছিলেন, তাদের অস্থায়ী দোকান ও অবৈধ কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

     ​দীর্ঘদিন ধরে রাস্তার ওপর অবৈধ দখলের কারণে এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। প্রশাসনের এই কঠোর পদক্ষেপে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। পুরনিগমের স্পষ্ট বার্তা, জনস্বার্থে রাস্তা দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত এমন অভিযান চলবে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন