কাজের দাবিতে পানাগড় শিল্প তালুকে বিক্ষোভ, সিন্ডিকেট রাজ খতমের দাবি স্থানীয়দের
সৌভিক সিকদার, নিউজ হিন্দুস্থান -:
রাজ্যে সরকার পরিবর্তনের পর সিন্ডিকেট রাজ বন্ধ ও স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে সরব হলো পানাগড় শিল্প তালুকের বাসিন্দারা। শুক্রবার পানাগড়ের বিভিন্ন কারখানার সামনে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় তৃণমূল নেতাদের বেআইনি সিন্ডিকেট আজও কারখানাসমূহে আধিপত্য বজায় রেখেছে। তাদের দাবি, স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের কাজে নিয়োগ করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান। পানাগড়ের একটি বেসরকারি পাইপ তৈরির কারখানার সামনে দীর্ঘক্ষণ ধরনা চলে। পরবর্তীতে বিক্ষোভকারীরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কাজের দাবির বিষয়ে আলোচনায় বসেন।
স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তনের পরও তৃণমূলের প্রভাবাধীন সিন্ডিকেট ব্যবস্থা বন্ধ না হওয়ায় তারা কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে এই ‘সিন্ডিকেট রাজ’ খতম করে স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। ঘটনার জেরে শিল্পাঞ্চল এলাকায় উত্তেজনা রয়েছে।
Comments
Post a Comment