নদীতে ভারী যন্ত্র দিয়ে বালি তোলা বরদাস্ত নয়, কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
নদীর বুকে জেসিবি বা পোকলেনের মতো ভারী যন্ত্র বসিয়ে বালি উত্তোলনের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পরিবেশের ক্ষতি করে কোনোভাবেই অবৈধ বালি উত্তোলন বরদাস্ত করা হবে না। কোথাও এমন ঘটনা নজরে পড়লে সাধারণ মানুষকে প্রশাসনের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
এদিন মন্ত্রী স্পষ্ট করেন যে, নির্মাণকাজের প্রয়োজনে বালির চাহিদা থাকায় বালি পরিবহন সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয়। তবে তা হতে হবে একমাত্র সরকারি অনুমোদিত ঘাট থেকে এবং নিয়ম মেনে বৈধ চালানের মাধ্যমে। এর বাইরে কোনো ধরনের বেআইনি বালি ব্যবসা চলতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
দীর্ঘদিনের বালি মাফিয়ার দাপট নিয়ে আগের সরকারগুলির তীব্র সমালোচনা করে অগ্নিমিত্রা পাল বলেন, বিগত বামফ্রন্ট আমল থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের শাসনামলে নদীর পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। ভবিষ্যতে সেই ধ্বংসলীলা বন্ধ করে নদীর স্বাভাবিক ভারসাম্য ফেরাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
Comments
Post a Comment