কুলটিতে বিজেপি কর্মীর বাড়িতে হামলা ঘিরে তোলপাড়


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান-: 



    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানের পরেই বিজেপি কর্মী ও তার পরিবারের উপর হামলার অভিযোগে উত্তেজনা ছড়াল কুলটি বিধানসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ধেমোমেন কোলিয়ারি এলাকায়।

       ​বিজেপির অভিযোগ, বুধবার সন্ধ্যায় ধেমোমেন কোলিয়ারির শিবমন্দিরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় পুজো ও আরতির আয়োজন করা হয়েছিল। কর্মসূচি শেষে গভীর রাতে বিজেপি কর্মী বৃজু যাদবের বাড়িতে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় একদল দুষ্কৃতী। হামলায় বৃজু ও তার ভাই বাবলু যাদব গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের দাবি, বাড়ির মহিলাদের অশ্লীল গালিগালাজ ও মারধর করা হয়, এমনকি এক অন্তঃসত্ত্বা মহিলাকেও ধাক্কাধাক্কি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

    ​অন্যদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় মহিলাদের একাংশ। তাদের দাবি, মূল অভিযুক্ত রোহিত নোনিয়া ও সঞ্জয় নোনিয়া শারীরিক অসুস্থতার কারণে এলাকার বাইরে রয়েছেন। তারা এলাকার গরিব মানুষের রুটিরুজির ব্যবস্থা করেন। রাজনৈতিক উদ্দেশ্যে ও হিংসাবশত তাদের পরিবারকে এই ঘটনায় মিথ্যা ফাঁসানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন