রূপনারায়ণপুরে গৃহস্থের বাড়িতে দুর্ধর্ষ চুরি


​রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

        বাড়ির বাইরে যাওয়ার সুযোগ নিয়ে রূপনারায়ণপুর অনামিকা পল্লীর বাসিন্দা তথা সালানপুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রানু রায় ও তার স্বামী চিকিৎসক বিশ্বজিৎ রায়ের বাড়িতে চুরির ঘটনা ঘটল। জামাইষষ্ঠী উপলক্ষে দম্পতি আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে ২২ জুন সকালে ফিরে তারা দেখেন, জানালার গ্রিল ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকেছে।

     ​ভুক্তভোগীদের অভিযোগ, আলমারি ও ডিভান তছনছ করে দুষ্কৃতীরা নগদ কয়েক হাজার টাকা লুট করেছে। গুরুত্বপূর্ণ নথি বা ভোটার কার্ডের মতো নথিপত্রে হাত না দিলেও বইপত্র ও অন্যান্য আসবাব লন্ডভন্ড করা হয়েছে। এলাকায় ঘনবসতি ও মন্দিরের সন্নিকটে এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। নাইটগার্ড থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। 

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও লোডশেডিংয়ের সুযোগ নিয়েছে দুষ্কৃতীরা। রূপনারায়ণপুর থানা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীদের অনুরোধ করা হয়েছে, দীর্ঘসময় বাড়ির বাইরে যাওয়ার আগে যেন স্থানীয় থানায় অবগত করা হয়।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১০৪ বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন